
প্রথম ম্যাচের আগে ভারতীয় শিবিরে যখন সাজসাজ রব, তখনই যেন ছন্দপতন হল। আইসিসির অ্যান্টি-ডোপিং বিভাগের কর্তারা এসে বুমরাহ’কে ডেকে নিয়ে গিয়ে ডোপ টেস্ট করালেন। তবে, এতে ভারতীয় শিবিরের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী এটা রুটিন টেস্ট। যে কোনও ক্রিকেটারেরই ডোপ টেস্ট করানো হতে পারে যে কোনও সময়।


















