
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২১ ফেব্রুয়ারি, প্রধান কে লক্ষ্য করে গুলি ছড়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, ঘুটিয়ারি শরিফ নারায়ণ পুর গ্রামে। ঘটনা সূত্রে, রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে প্রধান সালাউদ্দিন সরদার কে লক্ষ্য করে পরপর দুটি রাউন্ড গুলি করে কয়েকজন দুষ্কৃতী।
দুষ্কৃতীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান প্রধান সালা উদ্দিন সরদার। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী। এরপর প্রধান কে দেখতে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল এবং রাতে আসে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে জিবনতলা থানার পুলিশ।



















