প্রধানমন্ত্রীর ঘোষিত করোনা আর্থিক প্যাকেজ প্রায় পাকিস্তানের জিডিপি-র সমান!

প্রধানমন্ত্রীর ঘোষিত করোনা আর্থিক প্যাকেজ প্রায় পাকিস্তানের জিডিপি-র সমান!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ মে, করোনা খাতে কুড়ি লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এটা জানেন কি, এই আর্থিক প্যাকেজ প্রায় পাকিস্তানের জিডিপি-র সমতূল্য। আত্মনির্ভর ভারত অভিযান নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ২০ লক্ষ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের কথা মঙ্গলবার ঘোষণা করেছেন তা ভারতের জিডিপির ১০ শতাংশ।আশা করা হচ্ছে এই প্যাকেজে ছোট মাঝারি ব্যবসায়ীদের ঋণ‌ মকুব, কর সংস্কার, ক্রেডিট গ্যারান্টি‌ ইত্যাদি থাকবে।

জিডিপির দশ শতাংশ অর্থাৎ মোট ২৬৬ বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে করোনায় আক্রান্ত অর্থনীতিকে মেরামতের খাতে। এদিকে করোনাভাইরাসের জেরে অত্যন্ত আক্রান্ত পাকিস্তানের অর্থনীতিও। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, এই মুহূর্তে ইমরানের খানের দেশের জিডিপি হল ২৮৪ বিলিয়ন মার্কিন ডলার, জানাচ্ছে বিশ্বব্যাঙ্ক।এছাড়া এই অঙ্ক ১৪৯ টি দেশের জিডিপির চেয়ে বেশি যার মধ্যে পড়ছে, যেমন -ভিয়েতনাম পর্তুগাল গ্রীস নিউজিল্যান্ড রোমানিয়া প্রভৃতি। প্রায় দশ জন শীর্ষ বিলিয়নিয়ারের সম্পদের দ্বিগুণ এই প্যাকেজে পরিমাণ।

মোদী ঘোষিত এই প্যাকেজ শীর্ষ দশ জন বিলিয়নিয়ারের সম্পদের ১।৮ শতাংশ।করোনার জেরে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে বিশ্ব অর্থনীতি। জাপান তাদের অর্থনীতির প্রায় ২০ শতাংশ দিয়েছে করোনা প্যাকেজ হিসাবে। সিঙ্গাপুর, হংকং ও অস্ট্রেলিয়া দিয়েছে জিডিপির ১০ শতাংশ বা তার থেকে একটু বেশি। আর ভারতের মুকেশ আম্বানির সম্পত্তির তুলনায় মোদির ঘোষিত প্যাকেজ পাঁচ গুণ। অন্যদিকে মোটামুটি বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভূক্ত সব শেয়ারের মোট বাজার মূল্যের ১৭ শতাংশ হচ্ছে মোদীর ঘোষিত এই স্টিমুলাস ‌প্যাকেজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top