
নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৭ ই মার্চ: আসানসোলে প্রধানমন্ত্রী জনওষুধি কেন্দ্রে জনওষুধি দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার ছিল জনওষুধি দিবস। দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ভাষন দেন ও রোগীদের সাথে কথা বলেন। পশ্চিম বর্ধমানের একমাত্র জনওষুধি কেন্দ্র মহিশীলাতেও এই দিনটিকে পালনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। এদিন বাবুল সুপ্রিয় বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে এত কম দামে মানুষেরা ওষুধ পাচ্ছেন, শুধু তাই নয় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন। তবে দেরী করে আসার জন্য বাবুল কে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর ভাষন শেষ হয়ে গেলেও বাবুল আসেননি বলে অভিযোগ। দুরদুরান্ত থেকে রোগীরা এসে অপেক্ষা করেছিলেন এদিন।



















