প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের অভিযাত্রাকে কুর্নিশ! কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালি, বার্তা শমীক ভট্টাচার্যের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের অভিযাত্রাকে কুর্নিশ! কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালি, বার্তা শমীক ভট্টাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের সেবা, সমর্পণ ও জনকল্যাণের অভিযাত্রাকে শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার সদস্যরা বাইক র‍্যালিতে অংশ নিতে কলকাতা থেকে যাত্রা শুরু করলেন। বডনগর থেকে বারাণসী পর্যন্ত এই বাইক র‍্যালিকে কেন্দ্র করে দলের তরফে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই বাইক র‍্যালি শুধুমাত্র একটি যাত্রা নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি যুব সম্প্রদায়ের ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার প্রতীক। দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত এবং জনকল্যাণের সংকল্পকে সামনে রেখে এই যাত্রা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার বার্তা বহন করবে বলেও জানান তিনি।

শমীক ভট্টাচার্যের কথায়, “সেবা থেকে সংকল্প, সংকল্প থেকে সমৃদ্ধি—যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের এই অভিযাত্রাকে কুর্নিশ।” তাঁর বক্তব্য, দেশের উন্নয়ন ও জনকল্যাণের লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।

তিনি আরও বলেন, ভারতবর্ষ আরও এগিয়ে যাক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠুক—এই বার্তাই বহন করবে কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে এই বাইক র‍্যালি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top