প্রবল  ঝড়ে কুমারগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধুর

প্রবল  ঝড়ে কুমারগঞ্জে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৯ এপ্রিল ২০২১ দক্ষিণ দিনাজপুর: বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে দেয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৫৫ বছরের মিলথা সরেন নামে এক গৃহবধুর।বৃহস্পতিবার আনুমানিক রাত্রি ৯.৩০ নাগাদ প্রবল ঝড়ে কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকার বাড়ির ছাদ উড়ে যায়।

কুমারগঞ্জ ব্লকে প্রায় ৬০টি বাড়ি একেবারে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। কোন বাড়ির ছাদ উড়ে যায় আবার কোন বাড়ি একেবারে ভেঙ্গে গুড়িয়ে যায়। অধিকাংশ বাড়ি মাটির দেওয়াল হওয়ায় দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় ৫৫ বছরের মিলথা সরেন নামে এক গৃহবধুর। পাশাপাশি প্রচুর সংখ্যক মানুষ স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন।বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী মানস সরকার। এলাকা পরিদর্শন করার পাশাপাশি, রাস্তায় ঝড়ের দাপটে পড়ে থাকা গাছ কেটে জনজীবন স্বাভাবিক করা হয়। পাশাপাশি বিজেপি প্রার্থী মানুষ সরকার হাসপাতালে ভর্তি থাকা মানুষের সঙ্গে দেখা করে।ঘটনার পরেই কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন….মুক্তি পেল অনিন্দ্য বোসের নতুন গান বেলা শুধু জানে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top