প্রশাসনিক অনুমতি না মেলায় শ্রমিকের দেহ ভুটান থেকে আনতে সমস্যায় পরিবার

প্রশাসনিক অনুমতি না মেলায় শ্রমিকের দেহ ভুটান থেকে আনতে সমস্যায় পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২১ এপ্রিল, ভারতীয় প্রশাসনের অনুমতি না মেলায় ভুটান এই পড়ে রয়েছে ভারতীয় শ্রমিকের দেহ। গত চারদিন ধরে মৃত শ্রমিকের দেহ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রশাসনিক অনুমতি না মেলায় হতাশায় পড়েছেন মৃত শ্রমিকের পরিবার। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের মহিষ কুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের রসিকবিল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি চলতি বছরের জানুয়ারি মাসে ভুটান থিম্পু তে শ্রমিকের কাজ করতে যান। কিন্তু ১৭ এপ্রিল থিম্পুতে হৃদরোগ আক্রান্ত মারা যান জয়নাল মিয়া (বয়স ৫৩)। ভুটান প্রশাসনের তরফে তার মৃত্যুর খবর তার বাড়ি ও ভুটানে কর্মরত ভারতীয় কনস্যুলেট জেনারেলকে জানানো হয়। কিন্তু আজ চার দিন হয়ে গেলেও ভারতীয় প্রশাসনিক টালবাহানার জন্য ভুটানের মর্গেই পড়ে রযেছে দেহ।মৃত জয়নাল-এর ভাই বলেন, ভুটান থেকে দাদার দেহ আনার অনুমতি মিললেও প্রশাসন কেন তালবাহানা করছে তা জানা নেই এবং ভুটান সরকার থেকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব দেহটিকে নিয়ে যাওয়ার জন্য না হলে এখানেই তারা দেহটিকে দাহ করে দিবেন। এবং সরকারের কাছে আবেদন করেন তারা যেন দাদার দেহটি আনতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top