প্রশাসনের নির্দেশকে এখনও অমান্য, মানুষকে ফের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কর্তব্যরত পুলিশকর্মীরা

প্রশাসনের নির্দেশকে এখনও অমান্য, মানুষকে ফের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কর্তব্যরত পুলিশকর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ এপ্রিল, লকডাউনের সময় প্রশাসনের নির্দেশকে অমান্য করেই বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় প্রচুর মানুষ মাস্ক না পরেই রাস্তায় নেমেছেন। অথচ রাজ্য সরকার ফরমান জারি করেছে রাস্তায় নামলে পরতে হবে মাস্ক। কিন্তু কে শোনে কার কথা! আইনভঙ্গকারীদের প্রতি এদিন আইন মানার জন্য গাঁধিগিরিতে ভরাসা রাখলেন উর্দিধারিরা।

এদিনও সকালে মাস্ক না পরে অনেকেই ধর্মতলায় পা রেখেছেন। কিন্তু এবার কড়া হাতে আর শাসন নয়, তাদের আপ্পায়নের মাধ্যমেই ভুলটাকে ছিনিয়ে দিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদের হাতে গোলাপ দিয়ে মাস্ক তুলে দিয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তারসঙ্গে করোনার কবল থেকে রক্ষাপেতে মাস্ক যে জরুরী তাও বুঝিয়েছে পুলিশ। এদিন পুলিশের সঙ্গে এমন কাজে সাহায্য করে শহরের একটি স্বেচ্ছাসেবি সংস্থা। তারাও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে মানুষের মধ্যে মাস্ক বিলি করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top