প্রশাসনের পাশাপাশি সচেতনতার দায়িত্ব তুলে কাঁধে নিল খুদেরা

প্রশাসনের পাশাপাশি সচেতনতার দায়িত্ব তুলে কাঁধে নিল খুদেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১২ এপ্রিল, গুরুজনেরা যখন বারবার লকডাউনকে উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন রাস্তায় ঠিক সেসময় খুদেরাই তাদের সচেতন করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। ভাবতে অবাক লাগলেও এমনই গুরু দায়িত্ব নিয়েছে বীরভূমের করিধ্যা গ্রামের জনাকয়েক খুদে পড়ুয়া। তারা রাস্তায় ছবি এঁকে পথচলতি মানুষদের করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতা বার্তা তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

শনিবার এমন ছবি ধরা পড়লো করিধ্যা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা মোড়ের কাছে। যেখানে বেশকিছু খুদে পড়ুয়া তাদের টিফিনের খরচ ইত্যাদি সঞ্চয় থেকে রং-তুলি নিয়ে রাস্তায় করোনাভাইরাস সম্পর্কিত নানান ছবি তুলে ধরে। তাদের বক্তব্য এই ছবিগুলি দেখে সবাই সচেতন হোন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top