প্রশ্ন পত্র দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার যুবক

প্রশ্ন পত্র দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৪ ঠা জানুয়ারি :সামনে বিএ ফাইনাল পরীক্ষা। ফেসবুক-বন্ধু বলেছিলেন, বিএ পরীক্ষার প্রশ্নপত্র তিনি হাজির করবেন তরুণীর সামনে। প্রশ্নপত্র ফাঁস হবে। সেই ফাঁদে পা দিয়েই ফেসবুক বন্ধুর হাতে টাকা ও গয়না তুলে দিয়েছিলেন তিনি। ‘বন্ধু’ সেই টাকা আর গয়না নিয়ে উধাও। শেষ পর্যন্ত তদন্ত চালিয়ে পশ্চিম বন্দর এলাকা থেকে গার্ডেনরিচ থানার পুলিশের কাছে ধরা পড়ল ওমর ফারুক নামে এক যুবক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top