প্রহরীবিহীন এটিএম-এ ভাংচুর করে লুটের চেষ্টা

প্রহরীবিহীন এটিএম-এ ভাংচুর করে লুটের চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ ই জানুয়ারি :প্রহরীবিহীন এটিএম-এ ভাংচুর করে লুটের চেষ্টা। ঘটনায় সিসিটিভি সহ এটিএম ভাঙচুর। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গ্রাম পঞ্চায়েতের আরাপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকা সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় এসবিআই একটি মাত্র এটিএম রয়েছে। টাকা তোলার ক্ষেত্রে এটাই একমাত্র তাদের ভরসা।বুধবার সকাল বেলা ওই এলাকায় দোকান খুলতে এসে লোকজন দেখতে পায় কেটিএম এর কাজ ভাঙ্গা ভেতরে সিসিটিভি ও এটিএম ও ভাঙচুর করা রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ আছে ও এস বি আই কর্তৃপক্ষকেও খবর যাওয়া হয়। গ্রামবাসীদের দাবি এটিএম-এ নিরাপত্তা যাওয়া হোক।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এটিএম ভাঙচুর করা হয়েছে এমনকি সিসিটিভি ও ভাঙচুর করা হয়েছে তবে টাকা-পয়সা লুট হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সমস্ত বিষয় আমরা পুলিশকে জানিয়েছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top