
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে জুন: প্রাক্তন মিস ইন্ডিয়ার পর আবারও কলকাতায় মহিলা বক্সারের শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার বেলা এগারোটা কুড়ি নাগাদ ওই মহিলা স্কুটিতে করে অফিস যাওয়ার পথে রিমাউন্ড রোড ও মোমিনপুরের মাঝে চলন্ত বাসের মধ্যে থেকে তিন যুবক তাকে গালিগালাজ করে, ওই মহিলা প্রতিবাদ করলে ওই যুবকরা মোমিনপুরে বাস থেকে নেমে তার ওপর চড়াও হয় এবং ওই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে, কাছেই দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানালে তিনি কোন সাহায্য করতে এগিয়ে না এসে থানায় যাওয়ার পরামর্শ দেয়। পরে পুলিশে অভিযোগ দায়ের করলে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত তিন যুবকের নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ ও ওয়াসিম খান। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়*।


















