প্রাণ থাকতে NRC -এর জন্য বন্ধুকে দেশ ছেড়ে যেতে দেবে না, বললেন রাফতার

প্রাণ থাকতে NRC -এর জন্য বন্ধুকে দেশ ছেড়ে যেতে দেবে না, বললেন রাফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪ ডিসেম্বর, গত কয়েক মাস ধরে নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্রের আকার ধারণ করেছে গোটা দেশ।নাগরিকত্বের বিরুদ্ধে প্রতিদিনই প্রায় মিছিলে নামছে জনে জনে।সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেকেই মুখ খুলেছে NRC ও CAA নিয়ে। এবার সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খুললেন গায়ক রাফতার।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রাফতারকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়।সেখানে তিনি তাঁর এক মুসলিম বন্ধুর সম্পর্কে বলেন, যিনি রাফতরের প্রিয় বন্ধু।রাফতার জানান, মুসলিম বন্ধু আরশাদ যেভাবে তাঁর খেয়াল রাখেন, তা অন্য কেউ রাখতে পারে না।তাই যদি এই NRC -এর জন্য তাঁকে এই দেশ ছেড়ে যেতে হয় তাহলে সেটা তিনি কোনোদিনও মেনে নেবেন না।তিনি আরও বলেন তাঁর প্রাণ থাকতে বন্ধু আরশাদকে কেউ তাঁর থেকে আলাদা করতে পারবে না।

তিনি স্পষ্ট জানান, নাগরিকত্ব বিলের পক্ষে তিনি নন।তিনি জনসমাজে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি, তার জন্য যদি রাফতরের ক্যারিয়ারের ক্ষতি হয় তাহলেও তাঁর কোনও সমস্যা নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top