প্রাতঃভ্রমণে বেরিয়ে নির্বাচন সম্পর্কৃত বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ

প্রাতঃভ্রমণে বেরিয়ে নির্বাচন সম্পর্কৃত বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২১ ফেব্রুয়ারি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদিনের মতোই আজ তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। প্রাতঃভ্রমণে আজ তিনি সল্টলেক সেন্ট্রাল পার্কে আসেন।এদিন নির্বাচন নিয়েও তিনি নানান কথা বলেন।

ভোট প্রচারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে সময় দিতে হবে তবে যদি না দেওয়া হয় সে-সম্পর্কে দিলীপ ঘোষ জানান, ‘যদি তারা নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে, এর আগেও আমরা কোটে গেছি, কোটে গেছে যাবো। আমি আশা করব ওনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কোর্টে যেতে হয়।”

পশ্চিমবাংলায় যারা রাজত্ব করছে তারা যে ধরনের হিংসা, দুর্নীতি করছে, তার জন্য সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের কর্মী তারা ভয় আছে। যারা বাংলার পরিবর্তন করতে চাইছে তারা বিজেপির হাত ধরে বিজেপিতে শামিল হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top