
নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২৩ শে জুন :প্রায় এক হাজার জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল সহ কৃত্রিম অঙ্গ বিতরন করল কান্দি মহকুমা রেডক্রস সমিতি। রবিবার কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবা প্রতিবন্ধীদের হাতে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। ভারত পেট্রলিয়াম ও এলমকোর আর্থিক সহায়তায় ও কান্দি রেডক্রস সমিতির উদ্যোগে এই অনুষ্টানে উপস্থিত হয়েছিলেন রাজ্য রেডক্রস সমিতির রাজ্য সভাপতি সৈয়দ নাসিরুদ্দিন, মহকুমা শাসক অভিক দাস, ভারত পেট্রলিয়ামের দূর্গাপুর শাখার আধিকারিকেরা। কান্দি মহকুমার বিভিন্ন ব্লক সহ আসপাশ এলাকার ৯৪০ জন প্রতিবন্ধী এদিন উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন উদ্যোগক্তারা।
২০১৮ সালের ৮ ডিসেম্বর কান্দি আর,এম,সি মাঠে মহকুমার পাঁচ হাজার প্রতিবন্ধীর সনাক্তকরণ হয়েছিল। অন্তত পক্ষে ৫০% প্রতিবন্ধীদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় প্রায় হাজার জনের নাম উঠে আসে। এদিন সেই তালিকা ভুক্ত প্রতিবন্ধীদের হাতে তাদের প্রয়োজনীয় অঙ্গ সহ হুইল চেয়ার, ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।



















