‘প্রিয় রাহুলে’র জন্য একজোট টলিউড, নিরাপত্তার দাবিতে স্তব্ধ শুটিং

‘প্রিয় রাহুলে’র জন্য একজোট টলিউড, নিরাপত্তার দাবিতে স্তব্ধ শুটিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – বাংলা সিনেদুনিয়া আজ একজোট ‘প্রিয়’ Rahul Arunoday Banerjee-র স্মৃতিতে। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। এই মর্মান্তিক ঘটনায় গোটা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, সেই দাবিতে Artist Forum, Federation of Cine Technicians and Workers of Eastern India, Eastern India Motion Pictures Association-সহ একাধিক সংগঠন ও প্রযোজকরা একজোট হয়ে কর্মবিরতির ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকেই কার্যত স্তব্ধ হয়ে যায় Tollygunge-এর স্টুডিওপাড়া।
যেখানে প্রতিদিন ভোর থেকে লাইট, ক্যামেরা, অ্যাকশন-এর ব্যস্ততা থাকে, সেখানে এদিন শুটিং ফ্লোরে ঝুলেছে তালা। নেই তারকাদের ব্যস্ততা, নেই কলাকুশলীদের কোলাহল। এমন পরিস্থিতিতে কবে ফের শুটিং শুরু হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনেকের অনুমান, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে কয়েকদিন থেকে এক সপ্তাহ।
তবে এই কর্মবিরতি নিয়ে শিল্পীদের মধ্যে কোনও দ্বিধা নেই। বরং প্রায় সকলেই একবাক্যে রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবি করে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। রবিবারের বৈঠকে সিনেদুনিয়ার সমস্ত সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়, যার প্রতিফলন স্পষ্ট মঙ্গলবারের স্তব্ধ স্টুডিওপাড়ায়।
এদিন সকাল থেকেই শুটিং নয়, বরং Technicians Studio-তে জমায়েত হতে দেখা যায় শিল্পী ও কলাকুশলীদের। সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল সকল সদস্যকে। জানা গিয়েছে, এই জমায়েতে যোগ দেন Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Priyanka Sarkar, Dev, Swaroop Biswas, Piya Sengupta-সহ আরও অনেকে।
এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির অগ্রজ তারকা ও টেকনিশিয়ানরা যেভাবে একসঙ্গে দাঁড়িয়ে রাহুলের বিচারের দাবি তুলেছেন এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোচ্চার হয়েছেন, তা সত্যিই নজরকাড়া। মঙ্গলবারের বৈঠকে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা টলিউড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top