
নিজস্ব সংবাদদাতা,বাসন্তী, ২০ শে জুন :প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের। বুধবার রাতে ঘটনাটি ঘটে বাসন্তী থানার চাতরা খালি গ্রামে*।
বাসন্তী থানার চাতরা খালী গ্রামের যুবক দ্বিজবর মন্ডল (১৭)বছর। একই গ্রামের একটি মেয়ের সাথে তার ভালোবাসা গড়ে উঠে প্রায় দুই বছর আগে।সেই থেকে তাদের মেলামেশা। এই ঘটনার কথা জানতে পারে দুই পরিবার। তাদের বিয়ে দেওয়া হবে এমনি কথা জানায় পরিবার। কিন্তু তারা নাবালক তাই দুই পরিবার থেকে তাদের অপেক্ষা করতে বলা হয়। গত বুধবার দ্বিজবর জানতে পারে মেয়েটির জন্য অন্য কোথাও পাত্র দেখা হচ্ছে। তারপর থেকে মানষিক অবসাদে ভুগছিল। রাতে বাড়িতে ফিরে এসে ঘরের মধ্যে ঢুকে যায়।পরিবার রাতে খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে কোন উত্তর না পেয়ে তার ঘরে ডুকে দেখে সে সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাকে পরিবার উদ্ধার করে বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বাসন্তী থানার পুলিশ নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।




















