প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার পরিবারের হাতে বেধড়ক মারখেল প্রেমিক

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার পরিবারের হাতে বেধড়ক মারখেল প্রেমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদাদাতা, উত্তর ২৪পরগণা, ২১ নভেম্বর, ২০২০:প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার পরিবারের হাতে বেধড়ক মারখেল প্রেমিক। এমনকি ওই প্রেমিককে বেসরকারি হাসপাতালেও ভর্তি কড়া হয়ছে। ঘটনায় গ্রেফতার করা হয়ছেও প্রেমিকার ৩ দাদাকে।

ঘটনাটি গাইঘাটা থানার আমখোলা এলাকার ঘটনা। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে ১৯ তারিখ সন্ধ্যার পর প্রেমিক প্রীতম দেবনাথ তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন তার বাড়ির পাশেই। সেসময় প্রেমিকার পিসির তিন ছেলে ছোট্টু মাঝি, মিলন মাঝি রাকেশ বৈরাগী ও মামা জয় দেবনাথ প্রীতম দেবনাথ কে বেধড়ক মারধর করে। সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করে দেওয়া হয় এবং এই মুহূর্তে প্রীতম দেবনাথ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। কুড়ি তারিখ প্রীতম দেবনাথ এর মা সবিতা দেবনাথ প্রেমিকার ৩ দাদা ও মামার বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ৩ দাদাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং মামা পলাতক। অভিযুক্ত তিন জনকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top