
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩১ শে জুলাই : প্রেমিকা প্রত্যাখান করায় পরিবারের কাছে প্রেমিকার গোপনীয় ছবি পাঠিয়ে গ্রেফতার প্রেমিক। রিষরা থেকে ধৃত প্রেমিককে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর বিধাননগর কমিশনারেট এলাকার বাসিন্দা এক যুবতীর মা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তার মেয়ের সাথে ২০১১ সাল থেকে রিষরার বাসিন্দা মোহিত শর্মা নামক এক যুবকের প্রেমঘটিত সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ায় ছেলেটি সম্পর্ক থাকাকালীন মেয়েটির সাথে কাটানো কিছু গোপনীয় মুহূর্তের তুলে রাখা ছবি মেয়েটির পরিবারকে পাঠিয়ে দেয় এবং মেয়েটিকে বিয়ে করানোর জন্য ব্ল্যাকমেল করতে থাকে বলে মেয়েটির মায়ের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল রাতে রিষরা থেকে অভিযুক্ত মোহিত শর্মাকে গ্রেফতার করে। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।



















