প্রেমিকের আত্মহত্যার খবর শুনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

প্রেমিকের আত্মহত্যার খবর শুনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২ রা আগস্ট :প্রেমিকের আত্মহত্যার খবর শুনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার।
ঘটনাটি ঘটেছে হাবড়ার হাটথুবা এলাকায়।স্থানীয় সূত্রে জানাগিয়েছে,বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ হাবড়া পূর্ব ডহরথুবা এলাকার দেবাশীষ মন্ডল(১৭) নামে এক কিশোর তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন।সাথে সাথে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে।পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরে পাশের পাড়ার এক কিশোরীর সাথে দেবাশীষের প্রেমের সম্পর্ক ছিল।মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি হত এদিনও ফোনে দুজনার মধ্যে উচ্চ বাক্যবিনিময় হয়েছিল তার কিছু সময় পরেই নিজের ঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের।পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে,যুবকের মৃত্যুর ঘন্টা দুয়েকের মধ্যেই এদিন সন্ধ্যা সাতটা নাগাদ প্রেমিকের মৃত্যুর খবর কানে পৌঁছতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী প্রেমিকা।জানা যায়,হাবড়ার আয়রা এলাকার বাসিন্দা বছর চোদ্দর এক কিশোরীর সাথে মৃত দেবাশীষের ভালোবাসার সম্পর্ক ছিল।এদিন যুবকের মৃত্যুর সংবাদ শুনে প্রেমিকা নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।সাথে সাথে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ বারাসাত হাসপাতালে পাঠানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top