প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ২৫ শে মে : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করলো এক যুবক।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে গুরুতর হয়েছেন ওই যুবতীর মাও।মা ও মেয়ে দুই জনকেই রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তী করা হয়েছে।সূত্রের খবর,নদীয়ার রানাঘাট থানার নোকারীর বাসিন্দা ওই যুবতীকে দীর্ঘ কয়েক মাস যাবত প্রেমের প্রস্তাব দিচ্ছিল পূর্ন চন্দ্র দাস নামের এক যুবক।অভিযোগ,সেই প্রেমের প্রস্তাব মেনে নেয়নি ওই যুবতী।অভিযোগ,সম্প্রতি ওই যুবতীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা জানতে পারে পূর্ণচন্দ্র নামর ওই যুবক।

অভিযোগ,এর পরই শুক্রবার রাতে যখন ওই যুবতী তার মায়ের সাথে বাজার থেকে বাড়ী ফিরছিল,তখন পূর্ণচন্দ্র নামের ওই যুবক ওই যুবতীর ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায়।মেয়েকে বাঁচাতে এসে গুরুতর জখম হন যুবতীর মাও।পরে তাদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে ওই যুবকের হাত থেকে মা ও মেয়েকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে।এই ঘটনার পর স্থানীয় মানুষজন অভিযুক্ত যুবককে মারধর করে রানাঘাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top