প্রয়াত কবি অলোক সিং-এর পরিবারের পাশে দাঁড়াল “মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি”

প্রয়াত কবি অলোক সিং-এর পরিবারের পাশে দাঁড়াল “মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,মুর্শিদাবাদ: গত ৬ জানুয়ারি ২০১৯ (রবিবার) প্রয়াত হন “মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি” এর অন্যতম সক্রিয় সদস্য কবি অলোক সিং। অক্ষর জ্ঞান না থাকলেও, কবিতা বা গল্প লিখে অনায়াসেই মনে রাখতে পারার অসামান্য দক্ষতা ছিল তার। কখনো সাইকেলের দোকানে বা কখনো অন্যের বাড়িতে সারাক্ষণের কাজে নিজেকে যুক্ত রেখে জীবিকা নির্বাহ করতেন তিনি। ভাগীরথী নদীর পশ্চিমে (রাধারঘাট) খেয়া ঘাটের ঠিক পাশেই তার মাটির বাড়িতে রয়েছে স্ত্রী এবং একমাত্র কন্যা। অতিকষ্টে কন্যার বিয়ে দিয়ে গিয়েছেন।
পুজোর ঠিক আগে কবির পরিবারের পাশে দাঁড়াল “মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি”। ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে আকাদেমির ২৪০তম মাসিক সাহিত্য পাঠের আসরে উপস্থিত সদস্যরা তাদের সাধ্যমতো অর্থ সাহায্য করেন প্রয়াত কবি অলোক সিং এর পরিবারকে সাহায্যের জন্য। সংগৃহীত অর্থে কবির স্ত্রীর জন্য দুটি শাড়ি কেনা হয়। সেই শাড়ি এবং নগদ অর্থ আজ (০৫/১০/২০১৯) দুপুরে তার বাড়িতে গিয়ে প্রয়াত কবির স্ত্রীর হাতে দিয়ে আসেন আকাদেমির সভাপতি কবি রবীন্দ্রপ্রকাশ সরকার, সম্পাদক কুশলকুমার বাগচী এবং আকাদেমির কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কবি সুতপা ঘোষ।
যেকোনো দরকারে আকাদেমির সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধের সঙ্গে বলে আসা হয় কবি পত্নীকে।
আকাদেমির সভাপতি বলেন, “এই প্রথম নয়, কবির মৃত্যুর পরেও তার পারলৌকিক কাজের আগে এবং পরে আকাদেমির পক্ষ থেকে সদস্যরা সম্মিলিতভাবে অার্থিক সাহায্য করেন এবং তার পরিবারের পাশে সবসময় ছিল। আমাদের আকাদেমির নিয়মেই রয়েছে, আকাদেমির সদস্য দু:স্থ কবি, লেখকদের পাশে আমরা সবসময় থাকবো। সেই মোতাবেকই আমরা প্রয়াত কবি অলোক সিং এর পরিবারের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top