
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৬শে জুলাই : প্রয়াত বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতি সুকুমার বন্দ্যোপাধ্যায়। আজ ভোর ৫ টায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯৩ বছর।
জনসংঘের প্রতিষ্ঠাকাল থেকেই পাটির অনেক ঘটনার স্বাক্ষী ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রথম রাজ্যসভাপতি সুকুমার বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘাদিন সংঘের প্রচারকেরও দায়িত্ব সামলেছিলেন। ১৯৮৬-১৯৯১ পর্যন্ত রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। দ্বিতীয়বার ফের ২০০৬-২০০৮ সাল দুই বছরের জন্য তাকে রাজ্য সভপতি করা হয়।
সুকুমার বন্দ্যোপাধ্যায় এর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “তার আত্মার শান্তিকামনা করি। তার প্রতি শোদ্ধাঞ্জলি জানাই”

বিজেপির নির্বাচণ কমিটির আহ্বাক মুকুল রায়ও ট্যুইট করে মৃত্যুতে গভির শোকপ্রকাশ করেছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ২ টা৩০ মিনিটে কেশব ভবনে তার দেহ নিয়ে যাওয়া হবে। এর পর ৩ টা নাগাত তার মরদেহ বিজেপির রাজ্য সদর দপ্তরে আনা হবে। সেখানে বিজেপির রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব তার মরদেহে মাল্যদান করবেন। ৪ টায় হাওড়া বিজেপির জেলা অফিসে। ৫ টায় শিবপুর বার্নিংঘাটে তার শেষকৃত্য সম্পূন হবে।


















