
নিজস্ব সংবাদদাতা,মধ্যমপুর ,১২ ই এপ্রিল ; প্ল্যাটফর্ম যখন রাস্তা বাইক আরোহী অবাধ যাতায়াত প্রশাসন নির্বিকার।
শিয়ালদা হাসনাবাদ লাইনে বসিরহাটের মধ্যমপুর স্টেশন এ মোটরসাইকেল আরোহীদের প্লাটফর্ম এর উপরে অবাধ যাতায়াত নির্বিকার রেল পুলিশ সেই দৃশ্য ধরা পরলো ক্যামেরায়। একটা বাইক না মিনিটে বেশ কয়েকটি বাইক কেউ পিছনে ভাইকে নিয়ে যাচ্ছে আবার কেউ তার নিজের স্ত্রী ও মেয়েকে নিয়ে সোজা প্লাটফর্মে উপরে মোটরসাইকেলে গতিবেগ বাড়িয়ে অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি করেছে। এই দেখে মধ্যমপুর স্টেশনে যাত্রী থেকে সাধারণ নাগরিক একদিকে হতাশ অন্যদিকে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে। রেল পুলিশ এ বিষয়ে কোন মুখ খুলতে চাই নি



















