প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট আনার প্রস্তুতি! সংসদে বড় ইঙ্গিত কেন্দ্রের

প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট আনার প্রস্তুতি! সংসদে বড় ইঙ্গিত কেন্দ্রের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – দেশে কি ফের বড় আর্থিক পরিবর্তনের পথে কেন্দ্র? এবার কাগজের বদলে প্লাস্টিক বা পলিমার নোট চালুর সম্ভাবনা জোরালো হল। সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর বক্তব্যে জানা গেছে, ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোটের পরীক্ষামূলক উৎপাদনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (RBI) অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। পরীক্ষামূলকভাবে ১০০ কোটি করে ১০ টাকার এবং ২০ টাকার নোট ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথমে এই পলিমার নোটের ফিল্ড ট্রায়াল করা হবে। পরীক্ষায় সফল হলে ধাপে ধাপে বাজারে নতুন ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট চালু করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এই উদ্দেশ্যে আরবিআই-এর নোট মুদ্রণ সংস্থা BRBNMPL পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহের জন্য ইতিমধ্যেই ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ জারি করেছে। এই বিশেষ ধরনের শিট ব্যবহার করেই নতুন প্লাস্টিকের নোট তৈরি হবে।

লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, RBI Act, 1934-এর ২৫ নম্বর ধারার অধীনে রিজার্ভ ব্যাঙ্কের সুপারিশের ভিত্তিতেই এই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে প্রাথমিকভাবে ১০ ও ২০ টাকার পলিমার নোট চালুর বিষয়টি অনুমোদন করেছে কেন্দ্র। এখন পরীক্ষামূলক পর্যায়ের ফলাফলের ওপরই নির্ভর করবে দেশে প্লাস্টিকের নোট চালুর ভবিষ্যৎ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top