প্লেব্যাক থেকে বিরতি, স্বাধীন গানে নতুন অধ্যায় অরিজিতের

প্লেব্যাক থেকে বিরতি, স্বাধীন গানে নতুন অধ্যায় অরিজিতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – প্লেব্যাক গানের নতুন অ্যাসাইনমেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে সঙ্গীত দুনিয়ায় বড় চমক দিয়েছিলেন Arijit Singh। তাঁর সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছিলেন অসংখ্য অনুরাগী। ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে জল্পনা চলছিলই। সেই আবহেই স্বাধীন সঙ্গীতে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
অরিজিতের প্রথম স্বাধীন সিঙ্গল ‘Raina’ সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটির সুর করেছেন Sheykhar Ravjiani, আর কথা লিখেছেন Priya Saraiya। সুর, কথা ও কণ্ঠ—তিন শিল্পীর সম্মিলিত প্রয়াসে তৈরি এই গান অরিজিতের নতুন পথচলার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সঙ্গীত থেকে যে তিনি দূরে যাচ্ছেন না, তা আগেই স্পষ্ট করেছিলেন অরিজিৎ। বরং নিজের শর্তে, নিজের পছন্দের প্রোজেক্টে কাজ করার দিকেই ঝুঁকছেন তিনি। স্বাধীনভাবে সঙ্গীতচর্চার এই সিদ্ধান্ত তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন সঙ্গীতমহলের একাংশ।
গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কমেন্ট বক্সে ভালবাসা ও আবেগে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, শিল্পী বদলাতে পারে, কিন্তু অরিজিতের জায়গা কেউ নিতে পারবে না। আবার কেউ জানিয়েছেন, যত নতুন গায়কই আসুক, তাঁদের পছন্দের তালিকায় প্রথমেই থাকবেন অরিজিৎ সিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top