‘ফণী’ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

‘ফণী’ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৫ ই মে :‘ফণী’ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। রবিবার বিজেপির রাজ্য দফতরে তিনি বলেন, ফণী নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করেছেন। তৃণমূল দাবি করেছিলেন ফণীর জন্য প্রধানমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করলেও, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেননি। পরিবর্তে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে যোগাযোগ করেছেন। যুক্তরাষ্ট্রীয় সরকারে এটি একটি অনুচিত কাজ। তৃণমূলের সেই দাবিকে নস্যাৎ করে জয়প্রকাশ বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে চার বার ফোন করা হয়েছে। অথচ কোনো উত্তর না দেওয়ায়। বাধ্য হয়ে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করা হয়। তাছাড়া শুধুমাত্র এইখানে থেমে না থেকে এই ক্ষয়ক্ষতির ফলে রাজ্যকে ২৩৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top