ফরাসি ওপেনে সিসিপাস পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে

ফরাসি ওপেনে সিসিপাস পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৯ জুন ২০২১ : ফরাসি ওপেনে সিসিপাস পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। গ্রিসের স্তোফানোস সিসিপাস স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রাশিয়ার দানিল মেদভেদেভকে । ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৬(৩), ৭-৫।
প্রথম সেটে সিসিপাসের কাছে হারার পর মেদভেদেভ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু সিসিপাসের জোরাল সার্ভিস চাপের মুখে ফেলে মেদভেদেভকে। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেও রাশিয়ার টেনিস তারকাকে দাঁড়াতে দেননি বিশ্বের পাঁচ নম্বর।

https://twitter.com/rolandgarros/status/1402379104675115008

ফলে স্ট্রেট সেটে ম্যাচ জিতে শেষ হাসি ফোটে সিসিপাসের মু্খে।চলতি বছরে ক্লে কোর্টে দারুণ ফর্মে রয়েছে বিশ্বের পাঁচ নম্বর। সেমিফাইনালে স্পেনের টেনিস তারকা আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন সিসিপাস। শেষ চারের লড়াইয়ে পৌঁছে সিসিপাস বলেছেন, “এই ম্যাচে যে কোনও কিছু হতে পারত। আমরা দু’জই ভালো সার্ভিস খেলেছিলাম। আমি এই টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ারের বিপক্ষে খেলছিলাম। পুরো ম্যাচটিতে নিজের আধিপত্য ধরে রাখার চেষ্টা করে গেছি এবং এই ম্যাচের জন্য আমাকে আমার সার্ভিসে উন্নতি করতে হয়েছিল। আমি সকলকে বলতে পেরে খুশি যে, আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top