
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ,২৯ শে মে :দুর্গাপুর নগর নিগমের 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুর গ্রামে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বিজেপির প্রতীক আঁকাকে কেন্দ্র করে চাঞ্চল্য। পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে। তবে ঘটনার সাথে বিজেপি কর্মীরা কোনো ভাবে যুক্ত নয় বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান বিজেপি নেতা নিরঞ্জন মন্ডল। লোকসভা ভোট পরবর্তী হিংসা ছড়াতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই পার্টি অফিস দখল করতে এসেছিল বলে জানান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস মাঝি। স্থানীয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত আরম্ভ করে। পরে স্থানীয় বিজেপি নেতৃত্ব সৌজন্যের রাজনৈতিক বার্তা দিতে তৃণমূল পার্টি অফিসে পৌঁছে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান এবং তৃণমূল কর্মীদের পার্টি অফিস পুনরায় ফিরিয়ে দেন।


















