ফল মিষ্টি পাঠিয়ে জেলাপরিষদের তৃণমূল সদস্যের স্বামীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ফল মিষ্টি পাঠিয়ে জেলাপরিষদের তৃণমূল সদস্যের স্বামীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১৩ ই জানুয়ারি :ফল মিষ্টি পাঠিয়ে জেলা পরিষদের তৃণমূল সদস্যের স্বামীকে প্রাণনাশের হুমকি। অভিযোগের তীর এলাকার প্রাক্তন বিধায়ক তথা ব্লক তৃণমূল সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা।ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এলাকার জেলা পরিষদ সদস্য মমতাজা বেগমের স্বামী আমিনুল হকের অভিযোগ শুক্রবার তিনি মালদা পাকুআহাটে শুভেন্দু অধিকারীর কর্মী সভায় যোগ দিতে গিয়েছিলেন সেই সময় হরিশচন্দ্রপুর এর প্রাক্তন বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাজমুল হোসেনের তার বাড়িতে আসে এবং তার বাড়িতে একটি প্যাকেট দিয়ে যায় প্যাকেটের মধ্যে বেশ কিছু ফল, মিষ্টি ও একটু হরলিক্স এর বোতল ছিল।পাশাপাশি প্যাকেটের মধ্যে একটি চিঠিও ছিল সেই চিঠিতে লেখা রয়েছে এই খাওয়ার গুড়ি দিয়ে গেলাম শেষবারের মতন খেয়ে নাও কারণ পরের দিন আর কোন খাবার খেতে পারবে না তোমাকে খুন করা হবে।তার পরিষ্কার অভিযোগ এলাকার ব্লক সভাপতি নাজমুল হোসেন ও তার দল বলে না তাকে এভাবে প্রাণনাশের চেষ্টা করছে। এই ঘটনার পর থেকেই কার্যত তিনি ও তাঁর স্ত্রী গৃহবন্দি হয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।দীর্ঘদিন ধরে ব্লক তৃণমূল সভাপতি তাজমুল হোসেন ও তার অনুগামীরা এলাকায় পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন দুর্নীতি চালিয়ে যাচ্ছে তিনি তার প্রতিবাদ করেছিলেন । শুভেন্দু অধিকারীর কাছে তিনি এ নিয়ে অভিযোগ জানান।আর সেই কারণেই তাকে এই ভাবে হুমকি শিকার হতে হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাজমুল হোসেন।তিনি বলেন এই ঘটনার সাথে তিনি কোনোভাবেই যুক্ত নন কারণ সেদিন শুভেন্দু অধিকারী সভায় তিনি গিয়েছিলেন। এটা মিথ্যে অভিযোগ।
তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন এ ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না দলের নিচুতলার কেউ যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে দলীয় ভাবে আইনিভাবে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top