ফাঁকা জমিতে মেনগেট তৈরিতে বাঁধা দিলেন মাছ ব্যবসায়ীরা

ফাঁকা জমিতে মেনগেট তৈরিতে বাঁধা দিলেন মাছ ব্যবসায়ীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১৮ জানুয়ারি, মধ্যমগ্রাম থানার অন্তর্গত আব্দালপুর তিন নম্বর ওয়ার্ডে বাদু মধ্যমগ্রাম রোডের সংস্কারের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। সেই সুযোগে আব্দালপুর-এর একটু ফাঁকা জমির মালিক রাস্তা বরাবর পাঁচিল ভেঙে মেনগেট তৈরি করার চেষ্টা করছিলেন। সেই কাজে বাঁধ সাধলেন ৩০-৩৫ বছর ধরে ওই স্থানে ব্যবসা করা মাছ ব্যবসায়ীরা। প্রতিবাদে মধ্যমগ্রাম বাদু রোড প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে।

মাছ ব্যবসায়ীদের অভিযোগ, এখানে জমির মালিক না আসলেও তার কিছু সাগরেদ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বেশি মুনাফার উদ্দেশ্যে রাস্তা বরাবর প্রবেশদ্বার তৈরি করার চেষ্টা করছিল। যদিও পাশে একটি প্রবেশদ্বার থাকা সত্ত্বেও। এই কাজের প্রতিবাদ করে মাছ ব্যবসায়ীরা এক ঘন্টা রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে মধ্যমগ্রামের দুই নম্বর ও তিন নম্বর স্থানীয় কাউন্সিল ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। যদিও মাছ ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে আগামী দিন সুষ্ঠু সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে মাছ ব্যবসায়ীদের হুঁশিয়ারি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top