‘ফাঁসিঘর’ বিতর্কে ৬ মার্চ প্রিভিলেজেস কমিটিতে হাজিরা, লাইভ স্ট্রিমিং চান কেজরিওয়াল

‘ফাঁসিঘর’ বিতর্কে ৬ মার্চ প্রিভিলেজেস কমিটিতে হাজিরা, লাইভ স্ট্রিমিং চান কেজরিওয়াল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি -;আবগারি কেলেঙ্কারি মামলায় মুক্তি পাওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল-এর। আগামী ৬ মার্চ তাঁকে দিল্লি বিধানসভা-র প্রিভিলেজেস কমিটির সামনে হাজির হতে হবে। মঙ্গলবার নিজেই এই তথ্য জানান কেজরিওয়াল। ‘ফাঁসিঘর’ সংক্রান্ত মন্তব্য ঘিরেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার দাবি তুলে শুনানির লাইভ স্ট্রিমিংয়ের আর্জিও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়াল লেখেন, “দিল্লি দূষণে জর্জরিত। রাস্তাঘাট ভাঙা, সর্বত্র আবর্জনার স্তূপ। হাসপাতালগুলিতে ওষুধের অভাব। অথচ দিল্লি বিধানসভা ফাঁসিঘর সম্পর্কে প্রশ্ন তোলার জন্য আমাকে তলব করেছে।” তিনি আরও জানান, প্রিভিলেজেস কমিটিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে নির্ধারিত দিনে তিনি উপস্থিত থাকবেন।
রাজনৈতিক মহলে এই তলবকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে প্রশাসনিক বিভিন্ন ইস্যু তুলে ধরছেন কেজরিওয়াল, অন্যদিকে তাঁর মন্তব্যকে ঘিরে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আগামী ৬ মার্চের শুনানির দিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top