
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ, এবার রবীন্দ্রভারতীর অন্ধকার গ্রাস করল উত্তর চব্বিশ পরগনার বারাসাতের স্কুলে। বিকৃত করে অশ্লীল শব্দযোগে রবীন্দ্র সঙ্গীতের প্যারোডি করে হুল্লোড় চলল বারাসতের নামকরা স্কুল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে ।শনিবারই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রদের অশ্লীল ভাষা সহযোগে গাওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, রীতিমতো ইউনিফর্ম পড়ে স্কুলের ক্লাসরুমে বসে একাদশ শ্রেণীর ছাত্ররা রোদ্দুর রায়ের গানটি অশ্লীল ভাষায় চিৎকার করে গাইছেন।ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
বারাসতের বিধায়ক ও চিত্রাভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এধরনের ‘অপ’ সংস্কৃতিকে নিন্দা করেছিলেন। বসন্ত উৎসবকে ঘিরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকজন তরুণীর পিঠে আবির দিয়ে লেখা অশ্লীল শব্দ নিয়ে রাজ্য তোলপাড়।সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও অশ্লীল শব্দ দিয়ে একটি গানের ভিডিও ভাইরাল হল। যার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার সদর শহরের স্কুল।ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
জানা গেছে, বুধবার বিকেলে একাদশ শ্রেণীর ছাত্ররা ক্লাস ঘরের ভিতরেই এই ভিডিওটি তৈরি করে।ছাত্রদের গাওয়া এই ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন স্কুল কর্তৃপক্ষ।ঘটনার নিন্দা করেছেন বারাসতের সাধারন মানুষও।ভাইরাল হওয়া ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে, বারাসত মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা স্কুলের ইউনিফর্ম পড়েই ক্লাস ঘরে বসে আছে। জানা গ্যাছে জনৈক রোদ্দুর রায়ের ইউটিউবে গাওয়া বিকৃত রবীন্দ্র সঙ্গীত গাইছে ছাত্ররা।গানের কিছু কথার পাশাপাশি ছাত্ররা অশ্লীল শব্দও চিৎকার করে ব্যবহার করছে।
স্কুল সুত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের এডমিট কার্ড দেওয়ার কাজ চলছিল।একই দিনে একাদশ শ্রেণীর ছাত্রদের রেজিষ্ট্রেশন ছিল।তখনই কোন এক সময় ক্লাস রুমে বসে ছাত্ররা গানের নামে হুল্লোড় শুরু করে।


















