
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৭ শে আগস্ট: ফের আগুন লাগলো মহানগরীতে। কলকাতার বুকে এবার ঘটনাটি ঘটেছে নারকেল ডাঙার ঝুপড়ি চত্বরে । ভয়ানক আগুনে বিপর্যস্ত ঝুপড়ি এলাকা । কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক । বিপর্যস্ত আগুন কে নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ২ টি দমকল ইঞ্জিন এসেছে । তবে এই অগ্নিকান্ডে এখনো পর্যন্ত কোনো প্রকার হতাহতের খবর মেলেনি ।



















