
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৭ শে জুলাই :ফের উত্তপ্ত পারুই, তৃণমূল কর্মীদের লাঠি পেটা বিজেপির।
তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত পাঁড়ুইয়ের হাটইকড়া গ্রাম। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাত থেকে। সেদিন এলাকার এক বিজেপি বিস্তারক সনৎ দাসের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপর আজ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ।
বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, সিউড়ি ২ নম্বর ব্লকের হাটইকড়া গ্রামে তৃণমূল সন্ত্রাস কায়েম রাখতে চাইছে। দুদিন আগে বিস্তারকের বাড়িতে হামলা চালায়, আজ ফের বিজেপির এক হোটেল মালিককে হুমকি দেয়। বাইরে থেকে তৃণমূল দুষ্কৃতী এনে ওই হোটেলে ভাঙচুর করার চেষ্টা চালায়।
বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ করা কালীন ঘটনাস্থলে পুলিশ এসে পুলিশি আশ্বাসে পথ অবরোধ উঠে যায় মিনিট দশেকের মধ্যে। কিন্তু সে সময় তৃণমূলের কয়েকজন কর্মীকে দেখতে পেয়ে বিজেপি কর্মী সমর্থক রা বাঁশ লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয়। দুই থেকে তিন জন তৃণমূল কর্মীকে পুলিশের সামনেই গণপিটুনি দেওয়া হয়। ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা।

আহত তৃণমূল কর্মীদের প্রথমে অবিনাশপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ঘটনাস্থলে পৌঁছাতে হয় পুলিশের বিশাল বাহিনী এবং র্যাফ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ডিএসপি ডিএনটি অভিজিৎ মন্ডল।
তৃণমূলের সিউড়ি ২ নং ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, “ঘটনায় আমাদের পাঁচ থেকে ছয় জন তৃণমূল কর্মী আহত। যাদের মধ্যে রয়েছেন অঞ্চল সভাপতি রাজু মুখার্জি, প্রাক্তন প্রধান তাপস, নয়ন মন্ডল, বাবু লাহা আরও অনেকে। ঘটনায় যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক এটাই দাবি।”


















