
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২রা জুন :ফের একবার বড়সড় দুর্ঘটনা ঘটলো অন্ডাল থানার অন্তর্গত জামবাদ কোলিয়ারি এলাকায়। জানা গিয়েছে যে রামাকান্ত রাজভর জামবাদ খোলামুখ কয়লা খনি থেকে কাজ করে আসার সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্র থেকে জানা গেছে রামাকান্ত রাজভর ইসিএলের জামবাদ খোলা মুখ কয়লা খনিতে কাজ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে । তিনি মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে । প্রায় কয়েক ঘন্টা ধরে তার মৃতদেহ রাস্তার উপর পড়েছিল । কারণ সাধারণত ওই রাস্তার উপর খুব কমই যাতায়াত করা হয় সাধারণ মানুষের । খবর পেয়ে ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ পৌঁছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
এরপর মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা ও অন্যান্য খনি শ্রমিকরা রামাকান্ত এর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় খোলামুখ কয়লা খনি চত্বরে । মৃত ব্যক্তির পরিবারের দাবি অবিলম্বে পরিবারের সদস্যকে চাকরি দিতে হবে । প্রায় দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ।আপাতত ইসিএলের ম্যানেজমেন্ট ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও ১ লাখ টাকা মৃতদেহ সৎকারের খরচা দেওয়া হয় । এরপরে বিক্ষোভ তুলে নেয় পরিবারের সদস্যরা । বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় খোলামুখ কয়লা খনি চত্বরে ।



















