ফের এক পূর্ণ বয়স্ক হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জঙ্গলমহলে

ফের এক পূর্ণ বয়স্ক হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জঙ্গলমহলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া,২২ শে আগস্ট :ফের এক পূর্ণ বয়স্ক হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জঙ্গলমহলে। আজ সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের অন্তর্গত পূর্নাপানির জঙ্গলে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতরে।

বন দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকেরা হাজির হন ঘটনাস্থলে। বন দফতরের মতে, প্রায় ৫০-৫৫ বছর বয়েস হবে এই মাদি হাতিটির। বয়স জনিত কারনেই স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে বন দফতর সুত্রে খবর। ঘটনার খবর পেয়েই সকাল থেকেই এলাকায় ভীড় জমান স্থানীয়রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top