ফের করোনা আক্রান্ত হলেন বারাসাতের এক চিকিৎসক, আতঙ্কে এলাকাবাসী

ফের করোনা আক্রান্ত হলেন বারাসাতের এক চিকিৎসক, আতঙ্কে এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৩ মে, ফের করোনা আক্রান্ত হলেন এক চিকিৎসক।উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে দিপঙ্কর সাহা নামে এক চিকিৎসকের শরীরে মিলল করোনা ভাইরাস। মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষায় ধরা পরে তিনি করনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। খবর পাওয়া মাত্রই জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন পৌরসভার উদ্যোগে ওই এলাকা কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করে এবং বাঁশ দিয়ে সিল করে দেওয়া হয় আক্রান্তের বাড়ির আশেপাশের এলাকার সমস্ত রাস্তা ঘাট। খুব বিপদজনক পরিস্থিতি ছাড়া এলাকার সমস্ত মানুষকে বাড়ি থেকে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে।

ইতিমধ্যেই আক্রান্তের পরিবারকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।পাশাপাশি বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে আক্রান্তের বাড়ির আশেপাশে সমস্ত রাস্তা।রাসায়নিক ছড়িয়ে এলাকা স্যানিটাইজার কাজ শুরু করেছে বারাসাত পৌরসভা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top