
৪ মে, করোনা অংক্রমণ রুখতে দেশজুড়ে ক্রমশ লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিচ্ছে সরকার।লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে শ্রমিক, পড়ুয়া সহ বহু মানুষ। এবার সরকারের উদ্যোগে তাঁরা একে একে সকলে বাড়ি ফিরছে।কিন্তু এই অসহায় মানুষগুলোকে ফেরানো নিয়ে রাজ্যে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।এবার এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী একটি ভিডিওতে বার্তা দিলেন।
আজ অধীর রঞ্জন চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, লকডাউন সরকার করেছিল এরফলে আটকে পড়া গরিব রুজি-রুটির মানুষগুলোকে ফেরানোর দায়িত্ব সরকারের। কিন্তু সরকার তাদের ফেরানোর পয়সা নিচ্ছে।আজ সভানেত্রী সোনিয়া গান্ধী দেশের এই দুর্দিনে ঘোষণা করেছেন, যদি সরকার পয়সা না দেয় তাহলে এই মানুষদের ফেরানোর খরচ কংগ্রেস বহন করবে। সরকার থাকুক আর নাই থাকুক ভারতবর্ষে মানুষের পাশে কংগ্রেস সবসময় ছিল আছে থাকবে এবং তিনি আরোও বলেন, ভারতবর্ষে রেল প্রতিদিন আড়াই কোটি মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তবে পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানোর পক্ষে রেলের কাছে বড় কথা না। “ফেরানোর টাকা কংগ্রেস দেবে, জানিনা বাকি সমস্ত রাজনৈতিক দল কে কি বলবে মানবতার ঊর্ধ্বে গিয়ে কোন রাজনীতি নয়, আগে মানুষকে মানবিক ভাবে সাহায্য করুন তারপরে রাজনীতি করবেন”। ভিডিও বার্তায় কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।


















