নিজস্ব সংবাদদাতা ৫মে ২০২১ :কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চিলাখানা সংলগ্ন এলাকায় বুধবার সকালে এক তৃণমূল কর্মীর হাত-পা বাঁধা ও সারা শরীরে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ।
স্থানীয় লোকজন তার পরেই খবর দেন তুফানগঞ্জ থানায়। বিশাল পুলিশবাহিনী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। চিলাখানা বাজার সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে। ঘটনা সুত্রে জানা যায় ওই তৃণমূল কর্মীর নাম শাহিনুর রহমান বয়স ৩২ । মঙ্গলবার সকাল থেকেই নাটাবাড়ি বিধানসভা ও তুফানগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ঘর বাড়িতে ভাঙচুর করেও তাণ্ডব চালায় বলে অভিযোগ তৃণমূলের দিকে।এরপরে দুপুর ঘনিয়ে আসতেই বিজেপি কর্মীরা একত্রিত হয়ে পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। যদিও সমস্ত ঘটনা বিজেপি অস্বীকার করেছে।



















