ফের চোর অপবাদে গণপ্রহারের জেরে জখম এক যুবক

ফের চোর অপবাদে গণপ্রহারের জেরে জখম এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুর : এবার চোর অপবাদে গণপ্রহারের জেরে জখম এক যুবক। জখম ব্যক্তির নাম লালচাঁদ চৈরা, অভিযোগ কয়েক মাস আগে মদ্যপ অবস্থায় গ্রামেরই এক বাড়িতে উঁকি মারার অভিযোগ উঠে লালচাঁদ এর বিরুদ্ধে। বেশ কয়েকবার সালিশি সভার মাধ্যমে দেড় লাখ টাকা দাবি করে গ্রামবাসীরা, গতকালও তারই পুনরাবৃত্তি ঘটেছিল, গ্রামের মোড়লরা বৈঠক ডেকেছিল সেই মত ডাকা হয়েছিল লালচাঁদকে। কিন্তু সেই বৈঠকে লালচাঁদ উপস্থিত না হওয়ায় রাতে বেশ কিছু যুবক তার বাড়িতে চড়াও হয়, সেই সময় লালচাঁদ তার পরিবারের সাথে ঘুমন্ত অবস্থায় বাড়ির ভিতরে ছিল। দুই একবার ডাকার পর না ওঠায় পুনরায় গ্রামবাসীরা ফিরে যায়, এরপর আবারও চড়াও হয় তার বাড়ির উপর। এরপর দরজা ভেঙে লালচাঁদ কে বাইরে বের করে দড়ি দিয়ে হাত বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন যুবকের স্ত্রী রুমা চৈরা। শুধু তাই নয়, লালচাঁদকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালতোড় থানার পুলিশ এবং আহত লালচাঁদকে উদ্ধার করে গোয়ালতোড় কেওয়াকোল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোয়ালতোড় থানায় লালচাঁদ চৈরার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গোয়ালতোড় থানার পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top