ফের জঙ্গলমহলে হাতির হানায় মৃত এক ব্যাক্তি

ফের জঙ্গলমহলে হাতির হানায় মৃত এক ব্যাক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৯শে জুলাই : ফের জঙ্গলমহলে হাতির হানায় মৃত এক ব্যাক্তি। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের ওখলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কানাই মাহাত (70) নামের এক বৃদ্ধ সোমবার ভোরে প্রাতক্রিয়া সারতে যাওয়ার সময় হাতিটি কানাই বাবুকে শুড়ে জড়িয়ে মাটিতে আছড়ে মারে। এরপর স্থানীয় বাসিন্দারা আহত কানাই বাবুকে কেওয়াকল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর দেওয়া হয় বন দফতর ও পুলিশ কে। গোয়ালতোড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে কলেজে পাঠিয়েছে। বন দপ্তরের প্রাথমিক অনুমান খাবারের খোঁজেই বেশ কিছু দিন ধরে ওই এলাকায় একটি রেসিডেন্সিয়াল হাতি ঘোরাফেরা করছিল। তার সামনে এই ব্যাক্তি পড়ে যেতেই এই বিপত্তি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top