নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি,১৩ই এপ্রিল : জলপাইগুড়ির দিনবাজারে ২০১৫ সালে বিধ্বংসী আগুন তাপ কমতে না কমতে ফের জলপাইগুড়ি সব থেকে বড় বাজার দিনবাজারে আগুন লাগার ঘটনা ঘটলো।শুক্রবার গভীর রাতে দিনবাজারের সব্জি বাজারে আগুন লাগে কমপক্ষে ১০দোকান পুরে ছাই।ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা বলে প্রাথমিক অনুমান ব্যবসায়ীদের।জলপাইগুড়ি দমকল বিভাগের মোট তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। দিন বানারে আগুন লাগার খরপেয়ে ঘটনার স্থলে ছুটে আসেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বোস, জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি, সহ আরো অন্যান্যরা।দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান বাজারের ব্যবসায়ীরাও। উল্লেখ গত ২০১৫সালে এই দিন বাজারের কাপর মারকেটে আগুন লাগে সেই আগুনে মোট ৭০টির মতো দোকান আগুনে ভষ্মিভূত হয়েগিয়েছিল।ক্ষতি হয়েছিল কয়েক কোটি টাকা। সেই কাপর মারকেট নতুন ভাবে বানিয়ে দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেই মারকেট কমপ্লেক্সের কাজ এখনো সম্পুর্ন হয়নি আর এর মধ্যেই আবার বাজারে আগুন। সব্জি মারকেটে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পরেন মারকেটের পাসে থানা বাসিন্দারাও। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান সটসার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান তাদের।
ফের জলপাইগুড়ি সব থেকে বড় বাজার দিনবাজারে আগুন
ফের জলপাইগুড়ি সব থেকে বড় বাজার দিনবাজারে আগুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















