ফের ট্রেন বাতিল, ভারতীয় রেল ৩০শে জুন পর্যন্ত রির্জাভেশান টিকিট বাতিল করল, চলবে শুধু শ্রমিক স্পেশাল ট্রেন

ফের ট্রেন বাতিল, ভারতীয় রেল ৩০শে জুন পর্যন্ত রির্জাভেশান টিকিট বাতিল করল, চলবে শুধু শ্রমিক স্পেশাল ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ মে, লকডাউনের মধ্যে চালু হয়েছিল রেল পরিষেবা। এদিন বুকিং হওয়া সমস্ত ট্রেন বাতিল করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। জানানো হল, ভারতীয় রেল ৩০শে জুন পর্যন্ত যেসমস্ত টিকিট বুকিং হয়েছিল সেগুলো বাতিল করে দেয়। শুধুমাত্র চলবে শ্রমিক স্পেশাল ট্রেন।রেল কর্তৃপক্ষের তরফ থেকে বাতিল হওয়া টিকিটের মূল্য ফিরিয়ে দাওয়া হবে যাত্রীদের।

তারা আরও জানায়, প্যাসেঞ্জার ট্রেন, মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন আগামী ২৫শে মে পর্যন্ত বাতিল করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছ রেল। প্রসঙ্গত আইআরসিটিসি ওয়েবসাইটে প্রথম দিনই ৮০,০০০ টিকিট বুক হয়েছিল। যার ফলে রেলের লাভ হয়েছিল ১৬ কোটি টাকা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে পড়ায় পিছু হটতে হয় ভারতীয় রেল। এদিকে ৩০শে পর্যন্ত টিকিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ANI জানিয়েছে, আইআরসিটিসি সমস্ত যাত্রীদের গন্তব্যেস্থলের ঠিকানা নিতে শুরু করেছে। যাতে পরবর্তীকালে সেগুলো দরকার পড়লে কাজে লাগানো যায়।

২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক করা টিকিটের মূল্য হিসেবে ৮৩০ কোটি আরও এক দফায় ফেরত দিয়েছে রেল। গত ২২ মার্চ থেকে অতি-প্রয়োজনীয় ছাড়া সব রকম ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রবিবারই রেল জানায় এবার দফায় দফায় প্যাসেঞ্জার ট্রেন চালানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top