নিজস্ব সংবাদদাতা ১৭ফেব্রুয়ারি ২০২১কোচবিহার: বিজেপি কর্মীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এর চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি কালীবাড়ি এলাকায় ।

ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে চিলাখানা এলাকায় কোচবিহার থেকে আসামগামী ৩১ নাম্বার জাতীয় সড়ক আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা । অভিযোগ গতকাল রাত্রি বেলা বিজেপি কর্মীর সুতার দোকানে আগুন ধরিয়ে দেয় । পরে খবর দেওয়া হয় দমকলের ইঞ্জিন কে দমকলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে দোকানে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে । যদিও এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন…গড়ফা থানার কাছে হোটেলের বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ এক ব্যক্তি


















