
১ মে, করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন।কিন্তু দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।তাই ক্রমশ লকডাউনের মেয়াদ বাড়াতে বাধ্য হচ্ছে সরকার।আবারও লকডাউনের মেয়াদ দু’সপ্তাহ বাড়িয়ে দেওয়া হল।৩ মে পর্যন্ত দেশে জারি ছিল লকডাউন, তারপর শুধুমাত্র রেড জোনে চলত লকডাউন।কিন্তু এবার ৩ মে থেকে বাড়িয়ে ১৭ মে পর্যন্ত লকডাউন বরাদ্দ হল।যদিও গ্রিন এবং অরেঞ্জ জোনে কিছু কিছু ক্ষেত্রে থাকবে ছাড়।দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে অনেকেই লকডাউন বারানোতে সায় দিয়েছিলেন। তখন কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল, পরে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এদিন কেন্দ্র তার চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। এই নিয়ে দেশেজুরে তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। ৩রা মে’র পরেও আরও দু সপ্তাহ দেশজুড়ে লকডাউন জারি থাকবে। উল্লেখ্য, ভারতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১১৪৭ জনের।



















