নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ নভেম্বর, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ রেষারেষির দরুন ছেচল্লিশের বি, বারাসাত বারুইপুর বাসের পেছনে ধাক্কা মারে।দুর্ঘটনায় জখম হয় চার জন যাত্রী। আহত যাত্রীদের ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহরে প্রায় সময়ই ঘটছে এরূপ ঘটনা। তবু সজাগ নন বাস ড্রাইভাররা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেচে গেল এবারে। তবে অনেকেই আহত হয়েছে বলে জানা গিয়েছে।ছেচল্লিশের বি, এয়ারপোর্ট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল ও অপর বাসটি বারাসাত। প্রত্যেক্ষ দোষী সূত্রে খবর, যাত্রী তোলা নিয়ে রেষারেষি করছিল অনেক আগে থেকেই। রেষারেষি করতে গিয়েই হলদিরামের কাছে কলকাতাগামী রাস্তায় ছেচল্লিশের বি বাসটি ধাক্কা মারে বারাসাত বারুইপুর রুট এর বাসের পেছনে। দুর্ঘটনায় জখম হন ৪ জন যাত্রী। পাশাপাশি বাগুইহাটি থানার পুলিশ, এয়ারপোর্ট ধর্মতলা রুটের বাসের চালককে আটক করেছে। সূত্রের খবর, মদ্যপ অবস্থায় ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস এর পেছনে ধাক্কা মারে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাসের সকল যাত্রীগণ।



















