ফের ভোটের আগে অস্ত্র উদ্ধার মালদায়

ফের ভোটের আগে অস্ত্র উদ্ধার মালদায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ফেব্রুয়ারি ২০২১মালদা: ভোটের আগে আবার অস্ত্র উদ্ধার মালদায়। মালদার মানিকচক থানার শংকর টোলা ঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র।

উদ্ধার হচ্ছে পাঁচটি ৬mm রিভলবার। দশটি ম্যাগাজিন। ও ৯০ রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক এ অভিযান চালায় এসটিএফ। তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের ব্যাগ সার্চ করে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র-গুলি। ধৃতদের মধ্যে দুজন ঝাড়খণ্ডেরবাসিন্দা ও একজন মালদার ভূতনি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ। আর এই অস্ত্র উদ্ধার ঘিরে ও শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। নির্বাচনের আগে অস্ত্র মজুত করছে শাসক দল বলে অভিযোগ বিজেপির।জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে মালদা। শাসক দলের মধ্যে এখানে চলছে অস্ত্রের কারবার। নির্বাচনের আগে মজুত করা হচ্ছে অস্ত্র। পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। যদিও বিজেপির এই দাবি নস্যাৎ করে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, বিহার ঝাড়খন্ড এর সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিজেপির বাড়বাড়ন্ত বেড়েছে। কেন্দ্রীয় নেতাদের কথা শুনে উৎসাহিত হয়ে বিজেপি কর্মীরা অস্ত্র মজুদ করছে। বিহার মডেলে বাংলায় ভোট করতে চাইছে বিজেপি বাংলার মানুষ তা মেনে নেবে না।

আরও পড়ুন…থানার পাশেই দুষ্কৃতীদের তাণ্ডবে খোয়া গেল মন্দিরের সামগ্রী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top