
নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,১২ ই এপ্রিল ; বীরভূম:-মোহাম্মদ বাজারের দিক থেকে রামপুরহাট এর উদ্দেশ্যে যাচ্ছিল একটা বোলেরো গাড়ি, অপরদিকে রামপুরহাট থেকে সিউড়ি আসছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। গণপুর জঙ্গলে কালিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও বোলেরোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোলেরো গাড়িতে থাকা পাঁচ জনের, গুরুতর আহত হয় এক শিশুসহ 4 জনের। চিকিৎসার জন্য সকলকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। অপরদিকে ময়না তদন্তের জন্য দেহগুলি কেউ আনা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে মহাম্মদ বাজার থানার পুলিশ। মৃতরা সকলেই একই পরিবারের, নাকি অন্য জায়গার বাসিন্দা। কি উদ্দেশ্যে বা যাচ্ছিল সমস্ত দিক খতিয়ে দেখছে মহাম্মদ বাজার থানার পুলিশ। সাথে সাথেই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।



















