ফের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে তৃণমূলের সাংসদকে চিঠি

ফের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে তৃণমূলের সাংসদকে চিঠি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আরামবাগ, ১০ই জুন :ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করে,তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের লেটার বক্সে চিঠি আসে। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বিকৃতি ছবি ও কুরুচিকর মন্তব্য লেখা আছে।আরামবাগের সাংসদ অপরুপা পদ্দার শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।চিঠি তে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবির তলায় লেখা আছে,যদি কেউ ওনাকে জীবিত অথবা মৃত ধরতে পারেন তাহলে সেই বেক্তি কে এক কোটি টাকা পুরষ্কার দেওয়া হবে।ভোটের কয়েকদিন আগে হাওড়ার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে হাওড়া কমিশনারেটের পুলিশ।ফের সেই একই ঘটনার সাক্ষী থাকলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।সাংসদ কে লেখা চিঠির নীচে ভুয়ো ফোন নাম্বার ও এড্রেস লেখা আছে।অপরূপা পোদ্দারের অভিযোগ বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে হেয়ো করার জন্য বিজেপি এটা করেছে, তবে বাংলার মুখ্যমন্ত্রী কে নিয়ে যে বা যারা চক্রান্ত করছেন তারা কোনো দিন সফল হবেন না*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top